নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম মাতবরকে ৩নং ওয়ার্ড যুবদলের ফুলেল শুভেচ্ছা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম মাতবর’কে শুভেচ্ছা জানালেন ৩নং ওয়ার্ড যুবদল
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম মাতবর’কে ফুলের শুভেচ্ছা জানালেন কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর রাতে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাতবরের কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জসিমউদদীন মাতবরের তত্বাবধানে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ সজিব সরদার, সহ- সাধারণ সম্পাদক মোঃ সালাম প্রধান, দপ্তর সম্পাদক মোঃ রুমন প্রধান, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম জিলন, সদস্য মোঃ সাকিব মিয়া ও মোঃ সৈকত মিয়া।

