আইন-আদালত

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মামলায় ইরফান ভূঁইয়া গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মামলায় আলোচিত ইরফান ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (২৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জ্বালানি তেল চুরির ঘটনায় দায়ের করা মামলায় ইরফান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকার জেট ফুয়েল চুরির অভিযোগে তার নাম আলোচনায় ছিল।

 

ইরফান ভূঁইয়া সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। জ্বালানি তেলের অবৈধ বাণিজ্যের সঙ্গে তার কথিত সম্পৃক্ততা নিয়েও বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, জেট ফুয়েল চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Back to top button