রাজনীতি

কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মসূচিতে নিষ্ক্রিয়তার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে উপস্থিত না থেকে দলের ভেতরে গ্রুপিং সৃষ্টি করছেন। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

Leave a Reply

Back to top button