অপরাধ

সোনারগাঁওয়ে ৬ বোতল কেরু মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁওয়ে ৬ বোতল কেরু মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ বোতল দেশীয় তৈরি কেরু মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

​সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সোনারগাঁও থানাধীন জামপুর ইউনিয়নের উঠমা খেলার মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোনারগাঁও থানার সাদিপুর এলাকার মোঃ মাসুমের ছেলে মোঃ সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোঃ সিয়াম হোসেন (২০)।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল উঠমা এলাকার খেলার মাঠে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button