ফতুল্লায় ৩৬ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার ১, একাধিক মাদক মামলা রয়েছে
ফতুল্লায় ৩৬ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার ১, একাধিক মাদক মামলা রয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ESkuf Syrup’সহ মো. মারুফ শাহরিয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে ফতুল্লার উত্তর দেলপাড়া ক্যানেলপাড় স্বপ্নীল সিটি এলাকার জনৈক আবদুল আওয়াল বিপ্লবের সীমানা প্রাচীরের পার্শ্ববর্তী রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ শাহরিয়ার শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর বেপারী বাড়ির মো. মোবারক হোসেন ও মৃত হাসিনা বেগমের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার নুরবাগ এলাকার মতিন হাজীর বাড়ির সামনে রহমত উল্লাহ আজমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়াসিম খাঁনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় তার কাছ থেকে ৩৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর (পূর্বের অপরাধের রেকর্ডপত্র) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

