অপরাধ

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ জুলাই, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সমতা বেগম উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার শুক্কুর আলীর স্ত্রী।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সমতা বেগমকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

​সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button