নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে মাসিক কল্যাণ সভার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপস্থিত পুলিশ সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জুন মাসে বিশেষ অবদান রাখায় পুরস্কৃতদের মধ্যে রয়েছেন:
জেলার শ্রেষ্ঠ এসআই: এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন (আড়াইহাজার থানা)।
জেলার শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিঃ) মো: আব্দুল হামিদ খান (ফতুল্লা থানা)।
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার (ফতুল্লা থানা)।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম (ট্রাফিক শাখা)।
শ্রেষ্ঠ ডিবি অফিসার: এসআই (নিঃ) মো: শরীফুল হাসান।
ক্লু-লেস মামলা ডিটেকশন: এসআই (নিঃ) মো: রফিক (বিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) মনির হোসেন (ফতুল্লা থানা) এবং এসআই (নিঃ) মোঃ ফজলে রাব্বী (রূপগঞ্জ থানা)।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) মো: শরীফ হোসেন ও আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো: সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকে পুরস্কৃত করা হয়।
পরবর্তীতে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র্যাবের সহকারী পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশের পরিদর্শকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

