অপরাধ
সিদ্ধিরগঞ্জে লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ৬১৪ কম্বল উদ্ধার: গ্রেপ্তার ৫
সিদ্ধিরগঞ্জে লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ৬১৪ কম্বল উদ্ধার: গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পুলিশের সফল অভিযানে উদ্ধার হলো লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ৬১৪টি কম্বল। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
১. আব্দুর রহিম (৪২)
২. মো. ফারুক ওরফে বাবু (৪০)
৩. মো. রফিকুল ইসলাম (৪০)
৪. আব্দুল গাফফার (৩৭)
৫. আব্দুর রহমান (৩০)
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

