অপরাধ

বন্দরে জুয়েল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

বন্দরে জুয়েল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯/০৫/২০২৬ খ্রিঃ দুপুরে বন্দর থানাধীন নাসিক ১৯ নং ওয়ার্ড শান্তিনগর আশ্রায়ন প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীর

পাড়ে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের শিকার ভিকটিম হলেন স্থানীয় বাসিন্দা জুয়েল ওরফে বালু জুয়েল (৪২)।

ঘটনার বিবরণে জানা যায়, উক্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামি সীমান্ত, খোকন, ফাহিম এবং আকাশ ও আশিকসহ একদল দুষ্কৃতিকারী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিম জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির পরপরই বন্দর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ২ জন আসামি—১। আকাশ (২৩), পিতা-বাচ্চু মিয়া এবং ২। আশিক (২৪), পিতা- মৃত রফিকদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই নৃশংস ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে

Leave a Reply

Back to top button