শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

ঢাকা – নারায়ণগঞ্জ রিং রোড স্টুডিয়াম এলাকায় শব্দ দূষণবিরোধী অভিযানে ৪টি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হর্ণ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পরিচালিত অভিযানে শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

