বন্দরে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা: দায়িত্ব পেলেন যারা
বন্দরে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা: দায়িত্ব পেলেন যারা

নারায়ণগঞ্জের বন্দর থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে থানা শাখার নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের মহানগর শাখার আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ও অনুমোদনক্রমে গঠিত এই কমিটির নেতৃত্ব দেবেন নাঈমুর হাসান।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
আহবায়ক: নাঈমুর হাসান
সিনিয়র যুগ্ম আহবায়ক: মুজাহিদ হাসান
সদস্য সচিব: জোবায়ের আহমেদ সিয়াম
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আবরার মাহতাব নাবিল
মুখ্য সংগঠক: হায়দার আলী তালিব
ফেসবুক পোস্টে জানানো হয়, বন্দর থানায় ছাত্রশক্তির আদর্শ ও লক্ষ্যকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সংগঠনকে সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কমিটির নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর শাখার দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব বন্দর থানায় ছাত্র রাজনীতির সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সংগঠনের লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।

