রাজনীতি

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

‎‎শনিবার (১৫ আগস্ট) বিকেল শহরের মিশনপাড়াস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন,

তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে বিদেশে বিলাসবহুল রাজকীয় জীবনের অফার দেওয়া হয়েছিল। কিন্তু দেশনেত্রী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেছিলেন, এ দেশেই তাঁর একমাত্র ঠিকানা। পরবর্তী সময়ে একটি মিথ্যা মামলায় তাঁকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় এবং আপিলেও সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। দেশে আইনের শাসন ছিল না এবং শেষ পর্যন্ত জেলে রেখে ধুঁকে ধুঁকে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

 

তিনি আরো বলেন,জনগণের সমর্থিত তারেক রহমানের এই সরকারকে অস্থিতিশীল করতে একটি গুপ্ত সংগঠন চক্রান্ত করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত পাঁচ বছরের ম্যান্ডেটের বিরুদ্ধে কোনো হটকারিতা সহ্য করা হবে না। দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে।

 

‎‎এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের  সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় দোয়া মাহফিলে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, রাশিদা জামাল, বরকত উল্লাহ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button