হীরা সরদারের নেতৃত্বে মহানগরের সমাবেশে ১৩নং ওয়ার্ড বিএনপির যোগদান
হীরা সরদারের নেতৃত্বে মহানগরের সমাবেশে ১৩নং ওয়ার্ড বিএনপির যোগদান

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মহানগর বিএনপির সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে ১৩নং ওয়ার্ড বিএনপি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান এমপি।
এদিকে মহানগর বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল।
এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মহানগর বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড বিএনপির মো: পলাশ, মো: জুয়েল, মো: সেলিম, মো: মাহবুব, মো: মুসা মিয়া, মো: ইয়াসিন সরদার, মো: আসাদ শিকদার বাবু, মো: জাহিদ, নান্টু, রিয়াদ, ইসাত ও গৌরবসহ অসংখ্য নেতাকর্মী।

