রাজনীতি

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) দুপুরে গোগনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রবিন এর উদ্যোগে বৃক্ষরোপন ও বিদ্যালয়ের ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা মইনুল হাসান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশনায়ক তারেক রহমানের যেই প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ, আমাদের যুবদলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আমার একটাই আহ্বান থাকবে তারা যেন আপনার তারেক রহমানের সেই দিকনির্দেশনা সঠিকভাবে পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণ ও ছাত্র দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে মইনুল হাসান রবিন বলেন, করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে মাদকমুক্ত একটি দেশ গড়ার জন্য এবং শিক্ষা এবং খেলাধুলা প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করার জন্য, এটার বাস্তবায়ন অংশ হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। আমরা সবাই মিলে আগামী দিনে যুবদলকে শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আজকে প্রতিজ্ঞা করলাম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ তোফাজ্জল হোসেনে কাবিল, যুবদল নেতা, জাহিদুল ইসলাম জাহিদ, সায়মন, শাহজাদা আলম রতন, মো. সুমন, রাসেল, আবদুল্লাহ জহির, মোহাম্মদ মহসিন, মো. শাকিল হোসেন, জীবন মোল্লা, দিপু, মিশুক দেওয়ান, মোহাম্মদ শিপলু, সিফাত, রুবেল, শাওন, গোগনগর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী পপি হোসেন, শিল্পী আক্তার সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button