রাজনীতি
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটিত শাহাদাৎ হোসেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কার্যকরি সদস্য পদে স্থান পেয়েছেন শাহাদাৎ হোসেন।
এর আগে শাহাদাৎ হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরি সদস্য নির্বাচিত হওয়ায় শাহাদাৎ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তারা তার আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেছেন।

