নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং সেপ্টেম্বর ২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক নানা সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে তাদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
শ্রেষ্ঠ এএসআই: মোঃ আব্দুল হামিদ খান (ফতুল্লা থানা)
শ্রেষ্ঠ এসআই: রৌশন আলী (রূপগঞ্জ থানা)
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট শফিউল আজম শোভন (ট্রাফিক শাখা)
শ্রেষ্ঠ ডিবি অফিসার: এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম (জেলা গোয়েন্দা শাখা)
ক্লু-লেস মামলা ডিটেকশন সম্মাননা: বন্দর থানার এসআই (নিঃ) মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) পলাশ বাইন এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
বিশেষ পুরস্কার (অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তার): রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এইচ. এম সালাউদ্দিন।
বিশেষ পুরস্কার: বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, ডিএসবি শাখার এসআই (নিঃ) মোহাম্মদ শরীফ হোসেন, এসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন, ওয়াচার কনস্টেবল/৫৭৭ মাহবুব আফ্রাদ, ওয়াচার কনস্টেবল/৫৩০ হুমায়ুন কবির এবং ওয়াচার কনস্টেবল/৬৭১ মোঃ ইসমাইল খান।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মামলার অগ্রগতি সংক্রান্ত ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান ও মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মামলার দ্রুত নিষ্পত্তিতে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কঠোর নির্দেশ দেন।

