রাজনীতি

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে হাজী কামাল উদ্দিনের মিছিল নিয়ে যোগদান 

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে হাজী কামাল উদ্দিনের মিছিল নিয়ে যোগদান 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছেন, বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন।

 

রবিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল এ মিছিল নিয়ে যোগদান করা হয়।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী কামাল উদ্দিন বলেন, “পতিত ফ্যাসিবাদের দোসর ও কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্তে মেতে উঠেছে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। তবে বিএনপি রাজপথে থাকতে কোনো চক্রান্তই সফল হতে দেবে না। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেকোনো অপশক্তি ও চক্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে। দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো।”

 

কামাল উদ্দিন আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু জামায়াত, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ—কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।”

 

এ সময় বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিল নিয়ে অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

 

বিক্ষোভ সমাবেশে মিছিলকালীন সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী মোঃ শাহীন, বকুল, মহানগর জাসাস নেতা মুকুল ও জানু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button