রাজনীতি

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই: জামায়াত নেতা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড়ে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদ ও গণরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বলেন,নারায়ণগঞ্জসহ সারাদেশে বাস, ট্রাকসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা চালানো হচ্ছে। তাঁর দাবি, ছাত্র, শ্রমিক ও সাধারণ জনতাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে, বাংলাদেশে দলটির আর কোনোভাবেই রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, শুধু সংসদে জাতীয় ঐক্যের ঘোষণা দিলেই চলবে না; বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর অন্যায়-অবিচার বন্ধ করে বাস্তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।” এ সময় তিনি দেশের রাজনৈতিক নেতাদের জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় ঐক্য গঠনে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।জনগণের ঐক্য অটুট থাকলে কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমান সরকারের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে সনদ বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য গঠনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু ক্ষমতালিপ্সা ও ষড়যন্ত্রের কারণে সেই জাতীয় ঐক্য বিলম্বিত হচ্ছে এবং জাতির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।সমাবেশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button