নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা শুরু হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সামষ্টিক ও পেশাগত সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসারদের এসব সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভার এক পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
শ্রেষ্ঠ এসআই: এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার (ফতুল্লা থানা)
শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিঃ) জহিরুল ইসলাম (বন্দর থানা)
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: পিএসআই আলিমুজ্জামান (রূপগঞ্জ থানা)
শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী: এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুন (সিদ্ধিরগঞ্জ থানা)
শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার: সার্জেন্ট রাজন কুমার দত্ত (ট্র্যাফিক শাখা)
শ্রেষ্ঠ ক্লু-লেস মামলা ডিটেকশনকারী অফিসারগণ: এসআই (নিঃ) এস.এম আব্দুল আজিজ (জেলা গোয়েন্দা শাখা), এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত (বন্দর থানা), এসআই (নিঃ) মাসুম বিল্লাহ্ (সিদ্ধিরগঞ্জ থানা) এবং এসআই (নিঃ) ইকরামউজ্জামান (সোনারগাঁ থানা)
অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনকারী: এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির (রিজার্ভ অফিস), কনস্টেবল/১৯৫০ মো: শাকিল, কং/১০২১ সালাহ উদ্দিন আহমেদ, ডিআইও কামরুল হাসান (জেলা বিশেষ শাখা) এবং ওয়াচার কং/৯৪৬ নুর-ই-আলম।
কল্যাণ সভা শেষে দুপুর ১২.০০ ঘটিকায় একই স্থানে জুলাই ২০২৬ মাসের মামলার অগ্রগতি নিয়ে মাসিক “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই মাসের সার্বিক মামলার অগ্রগতি প্রতিবেদন ও অপরাধচিত্র উপস্থাপন করেন।
উক্ত সভাগুলোতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

