বিবিধ
কুয়েতের মরুভূমিতে বি’স্ফো’র’ণ, প্রা’ণ হারালেন বাংলাদেশি প্রবাসী
কুয়েতের মরুভূমিতে বি'স্ফো'র'ণ, প্রা'ণ হারালেন বাংলাদেশি প্রবাসী

কুয়েতের আল-সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইনে অসাবধানতাবশত পা দিলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে। খবর পেয়ে কুয়েতের নিরাপত্তা বাহিনী, ফরেনসিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে অবশিষ্ট বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রাণহানির খবর তারা পেয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে দূতাবাস।

