খেলাধুলা

নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

 

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে নারায়ণগঞ্জে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

 

শনিবার (১৬ মে) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ মহানগরীর খানপুরস্থ চিলড্রেন পার্ক মাঠে এই জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘প্রবাসী ফুটবল ক্লাব’ বনাম ‘নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব’।

 

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান রানার সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমী রাষ্ট্রনায়ক। যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ত্যাগের মহিমা ছড়িয়ে দেবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি জনাব ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট রফিক আহমেদ, মহানগর বিএনপির সদস্য ও বেসরকারি হাসপাতাল মালিক সমিতির জেলা সভাপতি ডাঃ মজিবর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব হানিফ সরদার, চেম্বার অব কমার্সের পরিচালক ও ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের নেতা জনাব মোঃ মজিবর রহমান এবং ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ সাহাবুদ্দিন।

 

মাঠজুড়ে শতশত দর্শক টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আমন্ত্রিত বক্তারা এমন একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক মেহেদী হাসান রানাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও এ ধরনের সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Back to top button