শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অত্যান্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৬।
শুক্রবার (২৩শে অক্টোবর) বিকেলে পশ্চিম দেওভোগ নাগবাড়ী ডি. এস. এস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খান।
এসময় জাকির খান বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি। এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। বর্তমান প্রজন্মকে মোবাইল ফোন ও বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করার মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ জীবনধারা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জাকির খান আরও বলেন, খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর একটি জাতি রূপান্তর করতে সাহায্য করে। এখানে আমি একটি চমৎকার আয়োজন দেখলাম। আমি আশা করি আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে এ আয়োজন করা হবে। এ খেলার পরিচালনা কমিটিসহ যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রথমবারের মতো আয়োজিত এ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২৪টি দল অংশ নিয়েছে। আজকের উদ্বোধনী খেলায় মামা মুন্সিগঞ্জ নীল ঘোড়া দলকে ০-১ গোলে পরাজিত করে প্রবাসী ফুটবল ক্লাব জয়ী হয়।

