খেলাধুলা

বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবলে চ্যাম্পিয়ন দশম শ্রেণি

বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবলে চ্যাম্পিয়ন দশম শ্রেণি

নারায়ণগঞ্জের ভূইয়ার বাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অষ্টম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণি।

 

সোমবার (১০ আগস্ট) বিকেলে নগরের সিটি পার্কের ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে দশম শ্রেণি ও অষ্টম শ্রেণির দল মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-১ গোলের ব্যবধানে জয় পায় দশম শ্রেণি।

 

খেলা উপভোগ করতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শহীদউদ্দিন চৌধুরী স্বপন, কাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন পিলু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, মনির হোসেন খান এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি প্রদান করা হয়।

 

নকআউট ভিত্তিতে আয়োজিত এ আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১০টি দল অংশগ্রহণ করে।

Leave a Reply

Back to top button