শিক্ষা

এসএসসিতে এ প্লাস পেয়েছে অন্তর গোপ

এসএসসিতে এ প্লাস পেয়েছে অন্তর গোপ

 

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস (A+) পেয়েছে অন্তর গোপ। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অন্তর গোপ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ আপডেট-এর সম্পাদক, দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জনি গোপের ভাতিজা।

অন্তর নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ গোপ ও লাকী ঘোষ দম্পতির প্রথম সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী অন্তর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পরিবারের প্রত্যাশা পূরণ করেছে।

তার এই সাফল্যে পরিবারের পক্ষ থেকে অন্তরের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য ও সমৃদ্ধির জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়েছে।

পরিবারের সদস্যরা বলেন, অন্তরের এই ফলাফলে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও সে যেন ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এ জন্য তাঁরা সবার দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করেন।

Leave a Reply

Back to top button