শিক্ষাসারাদেশ

সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ 

সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ 

 

২০২৬ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) বিকেলে নিতাইগঞ্জস্থ আফ্রিদি কমিউনিটি সেন্টারে সামাজিক সংগঠন সমাধান-১৮ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাধান-১৮ এর সভাপতি আল আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এড. আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। একজন মনিষি বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো। এবারের এসএসসি পরীক্ষায় নারীরা বেশী উত্তির্ণ হয়েছে। এক সমিক্ষায় দেখা গেছে পৃথিবীতে যত কাজ আছে তার ৫৫ ভাগ করে নারীরা আর ৪৫ ভাগ করে পুরুষেরা। বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে এটা প্রতিটি জাতির জন্য ৬০ বছর পর পর আসে। তেমন পর্যায়ে বাংলাদেশ বর্তমানে রয়েছে। দেশে এখন ১৭ থেকে ৩৫ বছরের তরুন-তরুনীর সংখ্যা বেশী। এই সময়টা হচ্ছে কর্মঠ একটি সময়। এমন একটি সময় জাপানিরা পেয়েছিলো। সেটাকে কাজে লাগিয়ে এখন তারা ধনী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমাদের তরুণ-তরুণীরা হাতে মোবাইল পেয়ে সবকিছু যেন ভুলতে বসেছে। আগামীর বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দিবে। তাই পড়ালেখায় কৃতিত্ব অর্জন করে দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দাও।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, যে সকল পরিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা অকৃতকার্য হয়েছো তাদের জন্য শুভ কামনা। একটি বিষয় মনে রাখতে হবে সেটা হলো সবাইকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এজন্য জ্ঞান অর্জন করতে হবে, সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, নারায়ণগঞ্জকে জানতে হবে দেশকে জানতে হবে এবং দেশের ইতিহাস জানতে হবে। সেই সাথে রাজনৈতিক সচেতনতাও থাকতে হবে। আদর্শবান মানুষ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সমাধান-১৮ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এড. আবু আল ইউসুফ খান টিপু, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সমমনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভূঁইয়া, জেলা আটা- ময়দা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলী, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, গোগনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশং সভাপতি আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদুল হোসাইন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button