অপরাধ

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ)/মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ১৩/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের অর্ন্তগত নয়াবাড়ি সাকিনস্থ অনন্ত গার্মেন্টস এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের উপর হতে ১. মোঃ সজিব হোসেন (২৭), পিতা- নাছির মোল্লা, মাতা- নাছিমা বেগম, সাং কবিরকাঠি, ইউপি- কালিশরী, থানা- বাউফল, জেলা-পটুয়াখালীকে ০৪ (চার) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button