রূপগঞ্জে মোটরসাইকেল উদ্ধার সহ ১ আসামি গ্রেফতার।*
রূপগঞ্জে মোটরসাইকেল উদ্ধার সহ ১ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল ১৪/০৫/২০২৬ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ থানার এফআইআর নং-৩৪, তারিখ- ১৪ মে, ২০২৬; ধারা- 379 The Penal Code, 1860; এর চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করার লক্ষ্যে রূপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে আসামি ১। মো: মাসুদ মিয়া (৩০), পিতা- মো: ওয়ারিশ মিয়া, মাতা- মর্জিনা আক্তার, সাং-পাতিরা পশ্চিমপাড়া, থানা-খিলক্ষেত, ঢাকা এর হেফাজত হতে একটি BAJAJ DISCOVER মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্টো- ল-১৫-১১১৮, ইঞ্জিন নং-JNGBRK-63712, চেসিস নং-MD2DSJNZZRCK25243 , সিসি-১৩৫, রং-ব্ল্যাক এন্ড ব্লু উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

