অপরাধ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯১

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯১

নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক কারবারি, সেবনকারী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​ ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে স্ব স্ব থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার বিভিন্ন থানায় পরিচালিত পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের সংখ্যা ও উদ্ধারকৃত আলামতের বিবরণ নিচে তুলে ধরা হলো:

​ফতুল্লা মডেল থানা: অভিযানে ১৭ জন মাদকসেবী, ২ জন মাদক কারবারি, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​সিদ্ধিরগঞ্জ থানা: অভিযানে ১৬ জন মাদকসেবী, ১টি চাকুসহ ৩ জন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​রূপগঞ্জ থানা: অভিযানে ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য এবং অন্যান্য অপরাধে ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​নারায়ণগঞ্জ সদর থানা: অভিযানে ৫ জন মাদকসেবী, ১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি, ১ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ জন ভিক্টিমকেও উদ্ধার করা হয়েছে।

​বন্দর থানা: অভিযানে ৪ জন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

​আড়াইহাজার থানা: অভিযানে ৩ জন মাদকসেবী ও ২ জন মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

​সোনারগাঁও থানা: অভিযানে ২ জন মাদকসেবী এবং ৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০০ পুড়িয়া গাঁজাসহ ৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক নির্মূল এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button