নারায়ণগঞ্জে ‘ক’ সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার হাবিবুর রহমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার ‘ক’ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম।
৩১ অক্টোবর (শনিবার) ২০২৬ খ্রি. তিনি এই বার্ষিক পরিদর্শনে অংশ নেন। পুলিশ সুপার সার্কেল অফিসে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: শামীম হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রশাসনিক রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সার্বিক দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নথিপত্র পর্যালোচনা শেষে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার সেবার মানোন্নয়ন ও মামলার তদন্তকাজে নিখুঁত তদারকির ওপর জোর দেন। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার এবং পেশাদারিত্বের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শন কার্যক্রম শেষ করে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ জিল্লুর রহমান, জনাব আফরোজা হোসেন খান, জনাব মনিরা ইয়াছমিন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোহাম্মদ মাহবুব আলম এবং পুলিশ পরিদর্শক (অপারেশনস্) জনাব আজিজুর রহমানসহ নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

