বিবিধ

সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহানাজ জামানের জন্মদিনে জহিরুল ইসলাম বিদ্যুতের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

 

 

ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (VSHRO) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বর্তমান দেশ বাংলা নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ জামানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ও নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

 

আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানান তিনি।

 

শুভেচ্ছা বার্তায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, এ্যাডভোকেট শাহানাজ জামান একজন আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবাধিকার, ন্যায়বিচার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার সুরক্ষা, নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

তিনি শাহানাজ জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাঁর পথচলা আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Back to top button