অপরাধ
বন্দরে ৩ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বন্দরে ৩ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনিল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন মুছাপুর ইউপিস্থ লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেনে মহাসড়কের উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে গাড়ী তল্লাশি করে ১০/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১.০৫ ঘটিকায় অফিসার ফোর্সের সহায়তায় আসামী খুশি বেগম (৩২), স্বামী- আল-আমিন, সাং- ছোট ফাউসা দেওয়ানপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

