আইন-আদালত

সোনারগাঁওয়ে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার

সোনারগাঁওয়ে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্যের ছোট ভাই সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর ২০২৬) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সানজিদ হাসনাত মৃত আব্দুল হাসনাতের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ডিবির একটি টিম মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

​পুলিশ জানায়, সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সানজিদ হাসনাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলেই তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Back to top button