নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জন সহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জন সহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল ৩-১০-২৬ ইং শনিবার জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জনসহ সর্বমোট ৯৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে স্ব স্ব থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে ৭ জন।
থানাওয়ারি গ্রেফতারের বিবরণ:
নারায়ণগঞ্জ সদর থানায় নিষিদ্ধ সংগঠনের ১ জন, ২১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্ট মূলে ২ জন ও অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জন।
ফতুল্লা মডেল থানায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন, নিয়মিত মামলার ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ২৪ জন।
সিদ্ধিরগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠনের ৩ জন, ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্ট মূলে ১ জন ও নিয়মিত মামলার ৫ জনসহ মোট ২৪ জন।
বন্দর থানায় মাদকসেবী ৬ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ৭ জন।
সোনারগাঁও থানায় নিষিদ্ধ সংগঠনের ৩ জন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্ট মূলে ১ জন ও চোর ১ জনসহ মোট ২০ জন।
রূপগঞ্জ থানায় নিষিদ্ধ সংগঠনের ২ জন, মাদকসেবী ৩ জন ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ৭ জন।
আড়াইহাজার থানায় অন্যান্য আইনে ১ জন।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা বলেন, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাষ্ট্রবিরোধী ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যাতে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

