সারাদেশ

তারেক রহমানের নির্দেশনায় ২৫ কোটি গাছ রোপনে মাঠে নেমেছে বিএনপি

তারেক রহমানের নির্দেশনায় ২৫ কোটি গাছ রোপনে মাঠে নেমেছে বিএনপি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আপনারা (বিএনপি)দলের জন্য হামলা- মামলা,গুমের শিকার হয়েছেন। অনেক কষ্ট করেছেন তাই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুণগত মানের চেষ্টা করছেন। আওয়ামী লীগ যা করছে তাদের মত আমার না করি। একটি গুপ্ত সংগঠন আসছে। বিএনপির ছাত্রদল, শ্রমিকদল, যুবদলকে বিকৃত করার চেষ্টা করছে। আমরা এমন কিছু করবো না তাদেরকে কিছু করার সুযোগ করে দিবো।।

‎আমরা কোনো চাঁদাবাজের সাথে যুক্ত হবো না। আমরা চেষ্টা আপনাদের কোনো কাজের সাথে যুক্ত করার। আমরা কোনো চাঁদাবাজি, টেন্ডার বাজি মাদক ব্যবসা, ভুমিদখল এসব কাজে আমরা জড়িত হবো না। আপনাদেরকে সর্তক করছি। সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। আমিও যদি অপরাধ করি আমাকেও ছাড় দেয়া হবে না সাধু সাবধান। আমরা দেশের মানুষের জন্য চিন্তা করবো

‎রবিবার ( ১২ জুলাই ) বিকেলে মিশনপাড়া হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি সভাপতি বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি আরো বলেন, দেশে কার্বডাইঅক্সাইডের পরিমান বেড়ে গেছে। দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য ও দেশীয় ফলের চাহিদা পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পচিঁশ কোটি গাছ রোপনের কর্মসূচি গ্রহণ করেছেন।

 

‎আজ আপনারে এখানে ছবি তুলে ফেসবুকে সামাজিক মাধ্যমে দিয়ে সোআপ করলেন। গাছ রোপন করে পরিচর্যা করলেন না গাছ মারা গেলো। তাহলে আপনি গাছ রোপন করে যে সোয়াব হয় তা পেলেন না।

 

‎এসময় তিনি আরো বলেন, নাসিক উন্নতি পদ্ধতিতে আমরা গাছ রোপন করার কার্যক্রম হাতে নিয়েছি। টেন্ডারের মাধ্যমে তাদের গাছ পরিচর্যা করতে দেয়া হবে এক বছর পর গাছ থেকে প্রথম ধাপে তারা ৭০ পারসেন্ট টাকা পাবে। পরবর্তীতে তাকে ৩০পারসেন্ট দেয়া হবে। তাকে এক বছর পরিচর্যা করতে হবে এবং গাছ

‎জীবিত রাখতে হবে।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডাঃ মজিবর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বিশিষ্ট শিল্পপতি সরোজ কুমার সাহা, বিশিষ্ট শিল্পপতি কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Back to top button