সারাদেশ

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) বিকেল ৫:০০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন কৃতী শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

​বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ সম্মানী অর্থ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের পক্ষে ২১ জন শিক্ষার্থীর হাতে এই পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাসমিন আক্তার, পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। মোবাইলে আসক্ত হয়ে সময় অপচয় করা যাবে না। মাদক ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজের জীবন লক্ষ্য (Aim in Life) ঠিক করে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে।”

​অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও অনুপ্রেরণাদায়ী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা আরও সুগম ও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Back to top button