সারাদেশ

​মেটা ও টিকটক থেকে ডেটা সংগ্রহ বিষয়ে নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

​মেটা ও টিকটক থেকে ডেটা সংগ্রহ বিষয়ে নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

২০ আগস্ট ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তদন্তকারী কর্মকর্তাদের সাইবার ক্রাইম বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “Legal Process for Data Collection” বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিপিসি, সিআইডি, ঢাকা। দিনব্যাপী এই কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ০৭ টি থানা, গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখার ২০ (বিশ) জন এসআই (নিঃ) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এই কর্মশালার মাধ্যমে Documentation & Data Collection from Meta ( Facebook, WhatsApp & Instagram), Tiktok & Google এবং Analyzing Data from Meta বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে জনগণ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। এসব অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এই প্রশিক্ষণ কাজে লাগবে।

Leave a Reply

Back to top button