সারাদেশ

মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার 

মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার 

 

অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়।

এর আগে বুধবার(১১নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে।

অভিযুক্ত শিশু পুত্রের মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ি। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা ।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন।

অনিকা আক্তার এর বাবা পলাশ শেখ বলেন ,আমার বয়স হয়ে গিয়েছে আমি বিভিন্ন রোগে আক্রান্ত । নিজের চিকিৎসার খরচে জোগাড় করতে পারি না তার উপর মেয়ে ও মেয়ের ছেলে ভরন পোষণ কিভাবে যোগাড় করব।

শিশু পুত্র আল আমিনের মা অনিকা আক্তার বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব অনটনের মধ্যে আমি ছেলেকে কি খাওয়াবো। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ভালো থাকবে আমি তার কাছে ছেলেকে দিয়ে দেব।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লা বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Back to top button