কাঁঠালবাগানে গ্যাস বি’স্ফো’র’ণ: দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনেরই মৃ’ত্যু
কাঁঠালবাগানে গ্যাস বি'স্ফো'র'ণ: দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনেরই মৃ'ত্যু

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুন্নাহার বেগম। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার সকালে ৩৭ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যান তার মেয়ে সানজিদা ইসলাম। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। নিচতলায় রাখা এলপিজি সিলিন্ডার থেকে পাইপলাইনের মাধ্যমে ওই ফ্ল্যাটে গ্যাস নেওয়া হয়েছিল এবং রাতে চুলা খোলা থাকায় বা লিকেজ হয়ে ঘরে জমে থাকা গ্যাসে সকালে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় দগ্ধ হয়ে শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ অবস্থায় ইফতি সাবা এবং শনিবার তার দেড় বছর বয়সী শিশুসন্তান আরিস রহমান মাহাদ ৫৭ শতাংশ দগ্ধ অবস্থায় মারা যায়। এই ঘটনায় কেবল ইফতি সাবার স্বামী ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক বেঁচে আছেন, যিনি শরীরের ৬ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

