ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দিদার হোসেন (৩৪) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোরে ফতুল্লা থানাধীন পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে দিদার হোসেনের নিকট থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. দিদার হোসেন ফতুল্লার নয়ামাটি এলাকার মো. দেলোয়ার হোসেন ও শিমা আক্তার দম্পতির ছেলে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য (পিসিপিআর) পাওয়া গেছে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আসামiniকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক ও যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

