রাজনীতি

আঃলীগের নৈরাজ্যের প্রতিবাদে ডাকা যুবদলের বিক্ষোভে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের যোগদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দরা।

 

‎‎রবিবার (২৯শে  নভেম্বর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোড এলাকায় জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি’র নির্দেশে এ বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করা হয়।

 

এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন এবং এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম জসিম’র সার্বিক পরিচালনায় যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিল নিয়ে অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এসময় এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম জসিম বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।”

 

‎‎তিনি বলেন, “এ দেশের জনগণ যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একইভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম জসিম, ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক হাজী আব্দুল রাজ্জাক, এনায়েত নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ রুবেল, ৩ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ৭ নং ওয়ার্ড যুব দলের সভাপতি রাজু ও ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাদেক‎‎ সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button