সারাদেশ

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে মুসলিম নগর হাইস্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপির নির্দেশনায় ও অনুপ্রেরণায় ফতুল্লার ঐতিহ্যবাহী মুসলিম নগর হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। নিজের মাধ্যমিক জীবনের স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ছোট ভাই-বোনদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিতে পেরে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাননীয় সংসদ সদস্যের এই মহতী উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বিপ্লব সরদার। এছাড়া এনায়েতনগর ইউনিয়ন ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ এবং মুসলিম নগর হাইস্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার আনন্দ ছড়িয়ে পড়ে এবং আয়োজকদের পক্ষ থেকে শিক্ষক, ছাত্রনেতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

Back to top button