অপরাধ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬৩

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬৩

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬৩ জনকে গ্রেফতার করেছে।

​শনিবার (১০ অক্টোবর ২০২৬) জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ৯ জন মাদক ব্যবসায়ী, ৩৭ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য।

​

​নারায়ণগঞ্জ সদর থানা: অভিযানে ৭ জন মাদকসেবী ও ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

​ফতুল্লা মডেল থানা: ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানা: ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়।

​বন্দর থানা: ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী এবং ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

​সোনারগাঁও থানা: ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং ২ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

​রূপগঞ্জ থানা: ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

​আড়াইহাজার থানা: ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার ২ জন আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়।

​পুলিশ প্রশাসন জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Back to top button