সারাদেশ

‘এসে আমাকে নিয়ে যাও’ বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরীর মরদেহ

‘এসে আমাকে নিয়ে যাও’ বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরীর মরদেহ

 

‘এসে আমাকে নিয়ে যাও’—মধ্যরাতে বাবাকে মেসেজের সঙ্গে নিজের লাইভ লোকেশন পাঠিয়েছিল ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিন। তবে ঘুমিয়ে থাকায় মেয়ের সেই বার্তা তখন দেখতে পারেননি বাবা।

 

সকালে ঘুম থেকে উঠে মেয়ের পাঠানো লোকেশন অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ফসলি জমিতে পড়ে আছে জান্নাতুল তাজমিনের মরদেহ।

 

বৃহস্পতিবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার একটি ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিশোরীর মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Back to top button