আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের যোগদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের যোগদান

দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, নাঃগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দরা।
রবিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন জিল্লু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে এ যোগদান করা হয়।
এসময় রায়হান উদ্দিন জিল্লু বলেন, “সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আওয়ামী লীগ এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।”
রায়হান উদ্দিন জিল্লু আরও বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”
সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন জিল্লু’র নেতৃত্বে এসময় যোগদানকালে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানার প্রজন্ম দলের সাবেক আহবায়ক মিলন খান, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম হাসান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সদর থানার তানভীর আহমেদ বীর, মোহাম্মদ ইউসুফ ও মোঃ সাইদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

