নারায়ণগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. জেলা পুলিশ, নারায়ণগঞ্জের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অত্যন্ত উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় আয়োজিত এই সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম।
অংশগ্রহণকারী দল: নারায়ণগঞ্জের ৭টি থানা থেকে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ১৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
পুরুষ বিভাগ: ফাইনালে আড়াইহাজার থানাকে পরাজিত করে সদর মডেল থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নারী বিভাগ: চূড়ান্ত লড়াইয়ে সোনারগাঁও থানাকে হারিয়ে বন্দর থানা চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাসমিন আক্তার, পিপিএম বলেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমেই যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপসংস্কৃতি থেকে বিরত রাখা সম্ভব।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই ধরনের তৃণমূলভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতে জাতীয় কাবাডি দলের জন্য সুযোগ্য খেলোয়াড় তৈরি হবে, যারা দেশের সুনাম বয়ে আনবে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ এবং টিম ম্যানেজারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং বিশেষ অর্থ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

