ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাব্বির হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার চর কাশিপুর এলাকার শামসুল হকের মোড় থেকে ডিগ্রীরচর ঘাটগামী পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় জনৈক মো. মামুনের অটোরিক্সা গ্যারেজের সামনে থেকে সাব্বির হোসেনকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাব্বির হোসেন ফতুল্লার উত্তর নরসিংপুরের শামসুল হকের মোড় এলাকার লোকমানের বাড়ির ভাড়াটিয়া মো. সিদ্দিকুর রহমান ও মোসা. সালমা বেগমের ছেলে।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

