বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রবিবার ( ৩০ আগষ্ট ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির ভবনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১লা সেপ্টেম্বর আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা সবাই বিএনপিকে মনে-প্রাণে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানকে মনে-প্রাণে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানের আদর্শ, নীতি-নৈতিকতা, তার সরলতা এবং তার সততাকে আমরা বুকে ধারণ করবো এবং যাতে করে আমাদের দলের সম্পর্কে কিছু গুপ্ত সংগঠন আমাদের বিভিন্ন ধরনের ক্লেইম দিচ্ছে, সেই ক্লেইমগুলি যাতে দিতে না পারে সেটার ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন।
তিনি আরো বলেন, আপনারা আগামী পরশু ১লা সেপ্টেম্বর হুশিয়ারী সমিতির সামনে আমাদের সকল ইউনিট প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং প্রতিটি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ মিছিল নিয়ে আমরা অংশগ্রহণ করবো। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যদি ঐক্য না থাকে তাইলে কিন্তু এই গুপ্ত সংগঠনগুলো আপনার সুযোগ নিবে। আপনারা দেখেছেন যে, আমাদের নেতা জনাব তারেক রহমান যে সকল ভালো ভালো কাজগুলি শুরু করেছে, এটার প্রতি এই বাংলাদেশের মানুষের কিন্তু অনেক আস্থা এবং তারেক রহমানকে তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। অথচ এই সরকার কে, জনাব তারেক রহমানকে বিতর্কিত করার জন্য আপনার বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ।

