সারাদেশ

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন

 

নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও একমাত্র আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উৎসর্গিত এই সম্মেলন আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। আয়োজক হিসেবে রয়েছে এনআরবি অ্যাসোসিয়েশন, ইউএসএ। ফোবানা (Federation of Bangladeshi Associations in North America) উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর বৃহত্তম ফেডারেশন। চার দশকের এই ঐতিহ্যবাহী সম্মেলনে হোস্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জনাব খোকন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার আরেকটি মাইলফলক স্থাপন করলেন।

 

বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিক হাকিকুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কাজের সঙ্গে জড়িত। তিনি নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে সংবাদমাধ্যমের ডিজিটাল যুগে জার্নালিস্টদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। তার এই নতুন দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও উন্নয়নের স্বার্থে ফোবানার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

 

ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, ৪০তম ফোবানার কনভেনার নুরুল আমিন বাবু, মেম্বার সেক্রেটারি মনজুর কাদের এবং চিফ প্যাট্রন শফিকুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নেতৃত্বে সম্মেলনটি আয়োজিত হচ্ছে।

Leave a Reply

Back to top button