সাইনবোর্ডে ৫০০ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
সাইনবোর্ডে ৫০০ কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সি টাক
সোমবার (১৮ মে) জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫ এর ৪(খ) ধারা অনুযায়ী ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গীতে অবস্থিত একটি প্রতিষ্ঠান ও পিকআপ ভ্যান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
২
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।
জব্দকৃত পলিথিন বহনকারী পিকআপের নম্বর ছিল ১৩-৩৯৮১। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

