আইন-আদালত

কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন, ১৫ দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ

কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন, ১৫ দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাইব্যুনাল। অভিযোগ রয়েছে, তিনি কারাগারে থেকেও কীভাবে বিদেশে চিকিৎসার তথ্য দেখানো হলো—তা সন্দেহজনক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর জানান, আগামী ১৫ দিনের মধ্যে এই মেডিকেল রিপোর্ট কীভাবে তৈরি হলো, সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি ঘটনাটিকে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দেন।

এছাড়া সাবেক আইজিপি শহিদুল হককেও মিথ্যা মেডিকেল রিপোর্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধ ও গুম সংক্রান্ত মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Leave a Reply

Back to top button